1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাদির ওপর হামলা ঘটনায় কেউ কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে - তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

হাদির ওপর হামলা ঘটনায় কেউ কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে – তারেক রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা থেকে কেউ কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের এক কর্মীর ওপর হামলা হয়েছিল। কেউ কেউ এই ঘটনাগুলো থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।’

নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের মানুষের কাছে যেতে হবে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনারা মানুষের সঙ্গে মেশেন, তাদের সঙ্গে কথা বলেন। আমাদের বসে থাকলে চলবে না।’

তারেক রহমান আরও বলেন, ‘আমাদের এখন বড় দায়িত্ব হলো বিএনপির প্রত্যেকটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া। বিএনপির একজন নেতা হিসেবে, একজন কর্মী হিসেবে আমাদের পরিকল্পনাগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। শুধু জনগণের দোরগোড়ায় নিলে হবে না, এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71