1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কোটা সহিংসতার ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার -আইনমন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কোটা সহিংসতার ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার -আইনমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে  যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রী গতকাল আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন হলেও প্রসিকিউশন আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার সাথে সম্পৃক্ত নয়, তাদেরকে জামিন দেয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য  প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে আইনমন্ত্রী  বলেন, সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর  ধারা ১৮ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ  জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ  সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। তাছাড়া, এ আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্রশিবিরসহ তার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে।  তিনি আরো বলেন, এ দল বা সংগঠনগুলো নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর এর সদস্যরা  আর এ নামে রাজনীতি করতে পারবেন না।

জামায়াতের সম্পদের কি হবে?  এ প্রশ্নের জবাবে  আইনমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা হবে।’ দল হিসাবে নিষিদ্ধের পর এর সদস্যদের কী হবে– এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘এ দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। কিন্তু এটা যদি আপনারা বলেন,  গণহারে যারা জামায়াতে ইসলামীর নতুন কর্মী হয়েছেন, ১৯৭১ এর পরে যারা জন্ম নিয়েছেন, তাদের বিচার করা হবে- এরকম গণহারে বিচার করা হবে না। তবে তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিচার হবে।’

নিষিদ্ধ করা হলে জামায়াত-শিবির আন্ডারগ্রাউন্ডে  চলে যাবে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘ তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, নকশালসহ অনেক দলের কী হয়েছে, সেটার ইতিহাস আপনারা জানেন। তবে সেটাকে মোকাবিলা করার প্রস্তুতি সরকারের আছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71