1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বগুড়ার পাশাপাশি ঢাকা ১৭ থেকেও নির্বাচন করবেন তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই ছাত্র বিক্ষোভে অচল দিল্লি, হস্তক্ষেপের হুুঁশিয়ারি প্রধান বিচারপতির

বগুড়ার পাশাপাশি ঢাকা ১৭ থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে আসনটি ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ‍উদ্দিন আহমদ একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসন ফাঁকা রেখেছে, তার একটি হলো গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। আসনটিতে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একই সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ।

দলীয় সূত্র জানিয়েছে, আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি। নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তিনি। ইতোমধ্যে ওই আসনে তিনি মনোনয়নপত্রও জমা দিয়েছেন।

এর আগে ভোলা-১ আসনে বিএনপি প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই আসনে আন্দালিভ রহমান পার্থের বিপরীতে বিএনপি আর কোনো প্রার্থী দেবে না বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিভ রহমান পার্থ। তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু এই আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71