1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি, জামায়াত,স্বতন্ত্র সহ ৪জন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি, জামায়াত,স্বতন্ত্র সহ ৪জন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মফিজুর রহমান মুবিন:-

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ফরিদপুর-১ সংসদীয় আসনের অন্তর্গত মধুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্রের অনুলিপি জমা দিয়েছেন।

একই দিনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান।

উল্লেখ্য, ফরিদপুর-১ সংসদীয় আসনটি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ উপজেলা থেকে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পান।

এ বিষয়ে মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কার্যালয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল পাঁচটার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71