1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৮ জন বাতিল ৭ জন স্থগিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৮ জন বাতিল ৭ জন স্থগিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে সব মিলিয়ে ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু কারও মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়নি। বাতিল ও স্থগিত করা হয়েছে ১৫ জনের মনোনয়নই! তবে, বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও সংশোধনী দিয়ে তাদের পদ ফিরে পেতে পারেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

মনোনয়নপত্র স্থগিত হয়েছে ৮ জনের আর বাতিল হয়েছে ৭ প্রার্থীর। স্থগিত হওয়া প্রার্থীেদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফরিদপুর-১ আসনে চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী শাহ মো. আবু জাফর, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ঢাকা জেলার শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লা।

বাতিল হওয়া সবাই স্বতন্ত্র প্রার্থী। যাদের মনোনয়নপত্র স্থগিত করা করা হয়েছে তারা রোববার বিকেল ৪টার মধ্যে তথ্য সংশোধন ও প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে মনোনয়নপত্র ফিরে পাওয়ার উদ্যোগ নিতে পারবেন।

জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দুটি মামলার তথ্য হলফনামায় যুক্ত না থাকার অভিযোগে, বিএনপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সহ-সভাপতি, খন্দকার নাসিরুল ইসলাম তিনটি মামলার তথ্য জমা না দেওয়ায়, আয় বিবরণীতে ভুল থাকায় জামায়াত প্রার্থী ঢাকা জেলার শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়।

এছাড়া স্থগিত করা হয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি দাসের মনোনয়ন জাতীয় পার্টির সুলতান আহমেদ খান, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালেদ বিন নাছের, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাত এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান।

এক ভাগ ভোটারের তথ্য সঠিক না থাকায় বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু, মো. হাসিবুর রহমান, আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, লায়লা আরজুমান বানু, মো. গোলাম কবীর মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71