1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর-১ আসনে স্থগিত হওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ফরিদপুর-১ আসনে স্থগিত হওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

ফরিদপুর-১ আসনে স্থগিত হওয়া প্রার্থীদের
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্থগিত হওয়া সাত প্রার্থীর মনোনয়নপত্র পরবর্তীতে বৈধ ঘোষণা করা হয়েছে।

যা‌দের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়ে‌ছে তারা হলেন, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম

স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ইলিয়াস হোসেন মোল্লা,

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফের শাহ্ মো. আবু জাফর, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ নাছির।

এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা হলেন, এনসিপির মো: হাসিবুর রহমান অপু ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান ওর‌ফে দোলন, স্বতন্ত্র প্রার্থী মো. সামসুদ্দিন মিয়া ওর‌ফে ঝুনু, স্বতন্ত্র প্রার্থী মো . শাহাবুদ্দিন আহমেদ,স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টর পার্টির মৃণ্ময় কান্তি দাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71