1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সকল প্রার্থীর দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সকল প্রার্থীর দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আলী আহসান রবি :-

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় উল্লেখিত সম্পদ ও আর্থিক তথ্য যাচাই করবে দুদক।

সোমবার (৫ জানুয়ারি) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সংস্থাটির চেয়ারম্যান বলেন, যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে।

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি
তিনি আরও বলেন, দুদকের নতুন গেজেটে দুর্নীতিবাজরা ছাড় পাবে, এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে, সংস্থাটি জানায়  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় উল্লেখিত সম্পদ ও আর্থিক তথ্য যাচাইয়ে প্রস্তুত রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচন কমিশন (ইসি) থেকে চিঠি বা আনুষ্ঠানিক প্রস্তাব এলে প্রার্থীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করবে তারা।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান কমিশনের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71