1. admin@timesnews71.com : অ্যাডমিন :
'ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বরগুনার জামায়াত নেতা শামীম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বরগুনার জামায়াত নেতা শামীম

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ঘৃণ্য মন্তব্যকারী জামায়াত নেতার প্রতি খোলা চিঠিতে’ ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এই খোলা চিঠিতে বলা হয়, বরগুনার জামায়াত নেতা শামীম আহসান ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে ঘৃণ্য বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, এ বক্তব্যের জন্য আজ রোববারের মধ্যে ক্ষমা না চাইলে মামলার ঘোষণা দিয়েছে ডাকসু নেতৃত্ব।

রোববার এক বিবৃতিতে ঢাবি কর্তৃপক্ষ এবং খোলা চিঠিতে নিন্দা ও প্রতিবাদ জানায় ডাকসুর এক নেতা।

‘ডাকসু ভবন সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ’ শীর্ষক ঢাবির বিবৃতিতে বলা হয়, ডাকসু ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের একটি বক্তব্যের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71