1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর ১ আসন মুক্তিযোদ্ধাদের ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ফরিদপুর ১ আসন মুক্তিযোদ্ধাদের ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মেহেদী হোসেন পলাশ :-

ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার নাসরুল ইসলাম।

গতকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময়,উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নার মাঠ প্রাঙ্গনে এই সভা আয়োজন করা হয়।
এতে শত শত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরাউপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দেবার আহবান জানান।

মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে,খন্দকার নাসিরুল ইসলামকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলমের সভাপতিত্বে,ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লাল কমিশনার, জেলা সদস্য সচিব নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুভাষচন্দ্র সাহা, মধুখালী উপজেলা সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুল বাশার,মুক্তিযোদ্ধা স ম বন্দনাথ বসু, মুক্তিযোদ্ধা রওশন উল ইসলাম গরিব,মুক্তিযোদ্ধ শফিকুল হক মিয়া,সাংগঠনিক কমান্ডার মো: আলী হোসেন,মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা, মুক্তিযোদ্ধা টুকু আবদুস সালাম, মুক্তিযোদ্ধা আখতার হোসেন সহ অন্যান্যরা।

সে সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক,উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সহ মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71