1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান - মহাপরিচালক বিজিবি | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ৪-৫ বছরে ছানিজনিত অন্ধত্বমুক্ত বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ গ্যাস-অ্যাসিডিটির সমস্যা থাকলে মাছ খাওয়া কী নিরাপদ? ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬ হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান – মহাপরিচালক বিজিবি

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আলী আহসান রবি :-

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন। বিজিবি মহাপরিচালক আজ ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর এবং শেরপুরের ঝিনাইগাতী ও ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক আজ সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে সেক্টর সদর দপ্তর ও সহাবস্থিত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকদের সঙ্গেৎ মতবিনিময় করেন। এ সময় বিজিবি সদর দপ্তরসহ সারাদেশের সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তারা ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে যুক্ত ছিলেন।

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতীতে আসেন এবং শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

অতঃপর বিজিবি মহাপরিচালক ফেনীতে যান এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় বেসামরিক প্রশাসন ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা সহ অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার, কুমিল্লা ও ফেনী ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব ও আনসারের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

মহাপরিচালকের পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডারসহ সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71