1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘এখনই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ নেই’ - সালাউদ্দিন | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

‘এখনই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ নেই’ – সালাউদ্দিন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়ালেও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াতে পারবেন না। কারণ আগে সংবিধান সংশোধন করে পরিষদ গঠনের প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে হবে।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি)। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সাংবিধানিকভাবেই সিইসি মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ পড়াবেন। তবে বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর সুযোগ বা কর্তৃত্ব সিইসির নেই। যদি সংবিধান সংশোধন করে এই পরিষদ গঠনের প্রক্রিয়া ও শপথ পড়ানোর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করা হয়, তবেই সংস্কার পরিষদের সদস্যরা শপথ নিতে পারবেন।

সালাহউদ্দিন আহমদ এসময় সংসদে প্রতিনিধিত্ব করতে যাওয়া কয়েকটি দলের ‘ছায়া মন্ত্রীসভা’ গঠনের ঘোষণাকে স্বাগত জানান।

এদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বিভিন্ন খাতের জরুরি চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, দেশের অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা—সবই এখন গভীর সংকটের সম্মুখীন।

নতুন মন্ত্রিসভার গঠন সম্পর্কে জানতে চাইলে আমির খসরু বলেন, মন্ত্রী হিসেবে কাদের নিয়োগ দেওয়া হচ্ছে সে সম্পর্কে তিনি এখনো জানেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71