1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তাকাইচি উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই জাপান একটি বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাষ্ট্র গঠনে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে এবং বাংলাদেশের সাথে জাপানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে তিনি স্বাগত জানান। দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাকাইচি তাঁর বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত এবং একটি সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক (Free and Open Indo-Pacific) অঞ্চল গড়ার লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71