1. admin@timesnews71.com : অ্যাডমিন :
২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় - শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রেস রিলিজ

ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬: জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষকতা পেশায় যোগদান করায় তিনি ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ বিলম্বের পর তাঁদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেছেন, “আপনারা জাতির ভবিষ্যৎ নির্মাতা। যাদেরকে আপনারা শিক্ষা দেবেন, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।”

তিনি আরও বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ এবং শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

২৭তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের চাকরি স্থায়ী হবার মাধ্যমে দ্রুত পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী । তিনি শিক্ষা খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71