1. admin@timesnews71.com : অ্যাডমিন :
উত্তপ্ত সচিবালয়: ক্যাডাররা ক্ষুব্ধ, বিক্ষোভ-মিছিলে নন-ক্যাডাররা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উত্তপ্ত সচিবালয়: ক্যাডাররা ক্ষুব্ধ, বিক্ষোভ-মিছিলে নন-ক্যাডাররা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ক্ষোভে ফুঁসছেন প্রশাসনের পদোন্নতি বঞ্চিত ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তারা। তাঁদের দাবি, শেখ হাসিনা সরকারের পতন হলেও তাঁদের দাবি বাস্তবায়নের কাঙ্ক্ষিত গতি নেই। সরকারি অফিস খোলার চার কর্মদিবস পর গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি, প্রেষণ) অনুবিভাগে নতুন এপিডি নিয়োগ দেওয়া হয়েছে। আগের সরকারের পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকে। তাঁরা বলছেন, নতুন এপিডিসহ মন্ত্রণালয়ের সবাই আগের সরকারের সুবিধাভোগী। তাঁরা বঞ্চিতদের ব্যথা বুঝবেন না। সারা দিন তাঁরা মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ ও বারান্দায় দফায় দফায় মহড়া দিয়েছেন।

এদিকে সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের (এও-পিও) দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতসহ ৬ দফা দাবিতে ‘বাংলাদেশ সচিবালয় বৈষম্যবিরোধী কর্মচারী সংগঠনের’ ব্যানারে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক শ কর্মচারী। তাঁরা পুরো সচিবালয় ঘুরে সেখানকার সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ কার্যালয়ে যান। এ সময় সাংবাদিকদের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মনির হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71