1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল - প্রতিমন্ত্রী মীর হেলাল | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল – প্রতিমন্ত্রী মীর হেলাল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

             

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের ইতিহাসের মহানায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বেই বাঙালি জাতি তাদের মুক্তির লড়াই শুরু করেছিল। তাঁর ঐতিহাসিক ঘোষণায় জাতি যে সাহস ও প্রেরণা পেয়েছিল, তা-ই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ দেখিয়েছে।

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে দেশে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বিকাশকে বারবার বাধাগ্রস্ত করেছে। তিনি অভিযোগ করেন, এই সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল আইনের শাসন ও জবাবদিহিতার চর্চাকে দুর্বল করেছে, যার ফলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, কামরুল ইসলাম, ইকবাল চৌধুরী, মো. আজমসহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71