1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইংরেজি শিখতে ৩০০ সচিব থাইল্যান্ড যাবে মিথ্যা সংবাদের প্রতিবাদ - জনপ্রশাসন মন্ত্রণালয় | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

ইংরেজি শিখতে ৩০০ সচিব থাইল্যান্ড যাবে মিথ্যা সংবাদের প্রতিবাদ – জনপ্রশাসন মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

 

“ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন।

সম্প্রতি ‘স্টার নিউজ’ নামক অনলাইন প্লাটফর্মে “ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়েছে, যা গুরুতর অসত্য এবং বিভ্রন্তিমূলক।

প্রথমত, এটি সচিবদের জন্য গৃহীত কোন প্রশিক্ষণ বা কেবলমাত্র ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ নয়। বরং এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত পদক্ষেপ। Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ শীর্ষক প্রকল্পের আওতায় (i) Governance, Financial Management & Public Procurement (GFMPP) Course (ii) Negotiation Skills and English Proficiency (NSEP) Course (iii) Policy Formulation: e-Governance & ICT (PF:EGICT) Course-সমূহ দেশে এবং দেশের বাহিরে অনুষ্ঠিত হয়ে থাকে। উল্লেখিত কোর্সসমূহের English Proficiency-সহ বেশ কিছু অংশ ইতোমধ্যে দেশেই সম্পন্ন হয়েছে। বেশ ক’টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বৈদেশিক অংশ ইতালীতে সম্পন্ন হয়েছে। Negotiation Skills-এর বৈদেশিক অংশ যুক্তরাজ্যের Civil Service College-এ আয়োজনের সিদ্ধান্ত থাকলেও বিদ্যমান বাস্তবতায় সরকারের আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে অবশিষ্ট প্রশিক্ষণার্থীদের বৈদেশিক প্রশিক্ষণের অংশটুকু ইউরোপের পরিবর্তে এশিয়া’র দেশসমূহের কোন স্বনামধন্য প্রতিষ্ঠানকে বিবেচনা করা হচ্ছে।

দ্বিতীয়ত, সংবাদে উল্লেখিত গন্তব্য “পাতায়া” নয়। এটির সম্ভাব্য ভেন্যু থাইল্যান্ড বা মালেশিয়া বা এশিয়ার কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে পারে মর্মে পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে “পাতায়া” উল্লেখ করে সংবাদ পরিবেশন করে প্রশিক্ষণটিকে “পর্যটন কেন্দ্রিক” ও অপ্রাসঙ্গিক দেখানোর চেষ্টা করা হয়েছে।

তৃতীয়ত, এই প্রস্তাবটি এখনও একনেকে (ECNEC) অনুমোদনের জন্য প্রেরণ করা হয়নি। এটি এখনো চূড়ান্ত নয়, বরং প্রাথমিক পর্যায়ের একটি বিবেচনা।

প্রকাশিত সংবাদ অসত্যভাবে উপস্থাপনের মাধ্যমে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এবং বিষয়বস্তু সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সম্যক ধারণা ব্যতীত জনপ্রশাসন সম্পর্কে এ রকম অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিয়াম ফাউন্ডেশনের মত স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর এবং অনাকাঙ্খিত।

এহেন অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করার হীন প্রচেষ্টা মাত্র। বিয়াম ফাউন্ডেশন কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদ জ্ঞাপন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71