1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থী শিক্ষকদের জন্য ১৫০ সিট বরাদ্দ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থী শিক্ষকদের জন্য ১৫০ সিট বরাদ্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

 

জাতীয় সংসদ গ্যালারিতে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ৫০টি সিট রয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সেই সিট শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে পত্র লিখেন মাননীয় স্পিকারের কাছে। একই সাথে বয়সে বড় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ১০০ সিট চেয়ে আবেদন জানান।
মাননীয় স্পিকার সে আবেদন মঞ্জুর করেছেন।

এখন থেকে শিক্ষার্থীরা সংসদ অধিবেশন দেখতে পাবেন। সংসদ পরিচালনা পদ্ধতি জানতে পারবেন।

এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সাথে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন শিক্ষার্থীরা সংসদে আসলে সংসদের অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71