
নাজমুল সাকিব:-
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি জোটের জন্য ৩৬টি নারী আসন সংরক্ষিত রাখা হয়েছে। বিএনপির ৩৬টি আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
গতকাল শুক্রবার এবং আজ শনিবার টানা দুই দিন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্বে আছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব সাক্ষাৎকারের ফলাফল আগামীকাল সকালেই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
হাজারো ব্যস্ততা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়েই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্বে নিজে উপস্থিত থেকেছেন। এতো ব্যস্ততা সত্ত্বেও তিনি যে অনেক বিষয়েই ওয়াকিবহাল; সেটার প্রমান তিনি দিলেন বেগম মেহেরুন্নেসা হকের ইন্টারভিউর সময়ে। তিনি শুরুতেই বেগম মেহেরুন্নেসা হকের কাছে প্রশ্ন রাখেন, “আপনার ছেলে নয়ন বাঙালি কেন দেশে আসছেন না?
উনি কবে দেশে আসবেন?” — এ প্রশ্নটির মাধ্যমেই তারেক রহমান বুঝিয়ে দেন, তিনি বিএনপির দুর্দিনের রাজপথের সংগ্রামী যোদ্ধা, বেগম মেহেরুন্নেসা হকের সুসন্তান নয়ন বাঙালিকে ভুলেন নি। আওয়ামী অপশাসনের সময়ে রাজপথে মারাত্মকভাবে আহত করা হয়েছিল নয়ন বাঙালিকে। তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
নাগরিক টিভিতে আমার সাথে আওয়ামী ফ্যাসিবাদী সময়ে টক্ শোতে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন নয়ন বাঙালি। সেই নয়ন বাঙালির মা বেগম মেহেরুন্নেসা হক নিজেও তিনবারের নির্বাচিত কাউন্সিলর হওয়া সত্ত্বেও; আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন।
তাঁর দুই সন্তানকেই নির্যাতন করা হয়। তিনি নিজেও কয়েক দফা জেল খেটেছিলেন। তবুও হাসিনার সাথে আপোষ করেন নি। আজকের ইন্টারভিউতে নয়ন বাঙালির প্রসঙ্গ এনে তারেক রহমান প্রমান করে দিলেন, তিনি দুর্দিনের যোদ্ধাদের ভুলেন নি। আমি আশা করবো নয়ন বাঙালির মা বেগম মেহেরুন্নেসা হককেও নারী আসনে মনোনীত করে; বিএনপি তাঁর পরিশ্রম ও ত্যাগের মূল্যায়ন করবে।