1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

মেহেদী হোসেন পলাশ:-

ফরিদপুরের মধুখালিতে সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখার ATM (CRM) বুথ শুভ উদ্বোধন করা হয়েছে।

২৯ এপ্রিল বুধবার সকাল ৯.৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স শাখার নিচতলায় এই ATN (CRM) বুথ চালু করা হয়েছে, যা এখন থেকে গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার নির্বাহী অফিসার রওশনারা জাহান, খন্দকার আবিদুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, ফরিদপুর) এবং সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা শাখার ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন, সিনিয়র অফিসার এবং এটিএম বুথ ইনচার্জ রাকিবুল ইসলাম মিঠু সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তানজিমুল ইসলাম বলেন, বর্তমানে সোনালী ব্যাংক গ্রাহকদের আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছে। এখন গ্রাহকরা শুধু একটি অ্যাকাউন্ট খুলে এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এছাড়াও এটিএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন—দুই ধরনের সেবাই গ্রহণ করা যাবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71