1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

মধুখালীতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

 

হ্রদয় শীল:-

 

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাইমুনা আক্তার মৌ (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার বাগাট বিশ্বাসপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মাইমুনা আক্তার মৌ ওই গ্রামের মোঃ মিজানুর রহমানের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন নির্মিত বাড়ির একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মাইমুনা। রাত আনুমানিক ২টার দিকে তার মা আসমা খাতুন পাশের কক্ষে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ওড়না কেটে তাকে নিচে নামানো হলে তিনি মৃত বলে নিশ্চিত হন।

খবর পেয়ে মধুখালী থানার এসআই মোঃ নুর ইসলাম শিকদার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ থানায় নিয়ে আসেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71