1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যাদের বাবা-মা চলে গেছেন, আল্লাহর কাছে তাদের জন্য বেশি দোয়া করা ও ক্ষমা চাওয়া, দান করা উচিত - সমাজকল্যাণ মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

যাদের বাবা-মা চলে গেছেন, আল্লাহর কাছে তাদের জন্য বেশি দোয়া করা ও ক্ষমা চাওয়া, দান করা উচিত – সমাজকল্যাণ মন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমার মমতাময়ী ‘মা’ মরহুমা বেগম জেবুন্নেছা গত ৬ মে ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মন্ত্রী বলেন, মা-বাবা পৃথিবী থেকে চলে গেছেন। সেজন্য মন খারাপ থাকাটাই স্বাভাবিক। এই বাবা-মায়ের জন্য যতবেশি দোয়া করা যায়, আত্মার মাগফেরাত কামনা করা যায়, তত বেশি তাদের আত্মার শান্তি পায়। এজন্য যাদের বাবা-মা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া, দান করা উচিত।

তিনি আরো বলেন, আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। তবে যতদিন বেঁচে থাকবো, ততদিন বাবা-মায়ের দেখাশোনা করা, তাদের সেবা যত্নের জন্যে আমাদের কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ তৈরি করে নিতে হবে।

 

মন্ত্রী আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি এর মমতাময়ী ‘মা’ বেগম জেবুন্নেছা এর মৃত্যুতে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন।

 

দোয়া মাহফিল অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের

সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, মরহুমা

বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ এই শিক্ষিকা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি ছিলেন একজন আদর্শ মা। একজন আদর্শ মা হিসেবে নিজের সন্তানদেরও সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা অত্যন্ত ধার্মিক, সদালাপী, মিতব্যয়ী এবং বিনয়ী ছিলেন। মানুষের প্রতি তার মমত্ববোধ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী ও শিশুদের প্রতি তার সহানুভূতি ছিল অনুকরণীয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব মরহুমার স্মরণে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, যুগ্ম সচিবগণ, আওতাধীন দপ্তর /সংস্থার প্রধানগণ, মন্ত্রণালয়সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং শিশু পরিবারের কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।

মরহুমা বেগম জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় ক্যাপিটেশন গ্রান্টভুক্ত ২০জন এতিম হাফেজ শিশুরা ৬ বার কোরআন খতম করেছেন।

সবশেষে মাননীয় মন্ত্রী মহোদয়ের মমতাময়ী মা’এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71