1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

আলী আহসান রবি:-

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাতে শরিক হয়ে নামাজ আদায় করেছেন। সাথে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এই প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশ নেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ সারাদেশে পবিত্র ঈদ-উল-আযহা আযহা উদযাপিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71