1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করলেন সমাজকল্যাণ মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করলেন সমাজকল্যাণ মন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা মন্ত্রীর বাসভবনে এসে মনের আনন্দে উল্লাসে ছুটাছুটি করে। মাননীয় মন্ত্রী শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

 

অনুষ্ঠানটি মন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়, যেখানে শিশুরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আনন্দময় মুহূর্ত কাটায়।

 

মন্ত্রী শিশুদের সাথে কুশল বিনিময় করেন, তাদের ঈদের গল্প শোনেন এবং ব্যক্তিগতভাবে সকল শিশুদের নিজ হাতে আপ্যায়ন করান। শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করা হয় ।

 

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে বলে, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু জানায়, সরকারি বাসভবনে এসে মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও আদর-আপ্যায়ন পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।মাননীয় মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সকলের দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখা হবে যাতে প্রান্তিক ও অনাথ শিশুরা সমাজের মূলধারায় আসতে পারে। মন্ত্রী মহোদয়ের সহধর্মিণী ডাঃ শরীফা করিম স্বর্ণা,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট শিশু পরিবার ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71