1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া এলাকায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বাল্যবিবাহের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয় এবং বিবাহ উপলক্ষে প্রস্তুত করা খাবার জব্দ করে স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (৮ জুন ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তের নেতৃত্বে টাকদিয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে জানা যায়, রিয়া সুলতানা (১৫ বছর ৫ মাস), দাড়িরপাড় ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রী, যার পিতা মো. বাবলু শেখ, তার বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় নাবালিকার চাচা কবির শেখকে আটক করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে কামালদিয়া এতিমখানা ও মাকড়াইল এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71