1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে খেতাব ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবো - প্রতিমন্ত্রী ইশরাক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে খেতাব ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবো – প্রতিমন্ত্রী ইশরাক

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:-

 

আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রতিবারের ন্যায় এবারও বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, উক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঢাকাতে অবস্থিত ট্রাস্টের ভাতা ভোগি খেতাব প্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সমন্নয়ে এ আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী ইশরাক বলেন, খেতাবপ্রাপ্ত , যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত বনভোজনে আসতে পেরে আমি গর্বিত। তিনি বলেন , আমিও একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান। ছোট কাল থেকে বাবা চাচাদের মুখে ৭১ স্বাধীনতার গল্প শুনে বড় হয়েছি। আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে পতিত সরকারের ন্যায় ব্যাবসা করতে চাই না।আমার প্রধানমন্ত্রীর নির্দেশ সবার আগে বাংলাদেশ সেই আলোকে দেশ গঠনের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ও কল্যাণে কাজ করে যাব। আপনারা সব সময় আমাকে পাশে পাবেন এবং সবার আগে বাংলাদেশ গঠনে আমাদেরকে সহায়তা করবেন।

 

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মাহবুবের রহমান সভাপতি বক্তব্যে বলেন আমার দায়িত্ব থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব কাজ করে যাবো। দল বল নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের গর্বিত সন্তান। সুতরাং আপনারা আপনাদের প্রকৃত মর্যাদা আমার কাছে পাবেন।
পরিচালক (কল্যাণ) হাবিবুর রহমানের অনুষ্ঠান অনুষ্ঠান সঞ্চালনা করেন। আরো বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, ট্রাস্টের বানিজ্যের পরিচালক, অর্থ পরিচালক ও পরিচালক প্রশাসন মহোদয়গণ। প্রায় ৬ শতাধিক ঢাকা মহানগর অবস্থিত খেতাব প্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা গত ও তাদের পরিবার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71