1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

মফিজুর রহমান মুবিন:

 

“উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সুফলভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির, উপজেলা জুনিয়র অফিসার অমল কুমার সাহা, পরিদর্শক মো. কামাল হোসেনসহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
এ সময় বিআরডিবির প্রায় ৫ শতাধিক সুফলভোগী সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সবাইকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিকভাবেও মানুষের উপকারে আসে। তাই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71