
মেহেদী হোসেন পলাশ :-
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী পৌরসভার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মধুখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) এর সভাপতি মো. আকতার হোসেন মুন্সী।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের বিদ্যালয় এর অফিস কক্ষে গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার।
এছাড়া কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর মোল্লা। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মামুন, মো. সোলায়মান মিয়া, রাকিবুল ইসলাম, মায়া, জাহিদ হোসেন, সিমলা খাতুন শিলা, মো. তারেক মোল্লা ও রুপালী বেগম।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
নবগঠিত এই গভর্নিং বডির মেয়াদ হবে তিন বছর। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।