1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

মেহেদী হোসেন পলাশ:-

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন শনিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল তিনটা হতে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বোয়ালমারী হা- ডু-ডু দলকে ৫-১ ব্যবধানে পরাজিত করে লক্ষীনারায়ণপুর হাডুডু দল।

 

এই আয়োজনে মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস,এম মুক্তার হোসেন মুক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিয়ান খান,খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, অনুষ্ঠানটি পরিচালনা করেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, এছাড়া খেলা পরিচালনা করেন, মো: জিহাদ তালুকদার ও আঁকা মোল্লা। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম, সার্বিক ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ধারাভাষ্যকর শিক্ষক হাবিবুর রহমান হাবিব।
এই আয়োজনে অতিথিদেরকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিজয়ী দলকে মোটরসাইকেল ও রানার্সআপ দল কে ফ্রিজ উপহার দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71