1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান: অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান: অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

আলী আহসান রবি:-

নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সকল অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের সুবিধার্থে এবং লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থেকে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71