1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

           দেশজুড়ে উদীয়মান কিশোর ও তরুণ খেলোয়াড়দের স্বপ্ন পূরণের মহোৎসব নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসরের কাউন্টডাউন শুরু হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই মেগা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

          সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইভেন্টের বিস্তারিত রোডম্যাপ নিয়ে আলোচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

          যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, গত ২ মে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস। ইতোমধ্যেই এর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাগুলো সফলভাবে শেষ হয়েছে। আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যায়ের খেলা। যার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। তিনি আরো উল্লেখ করেন, অতীতে উপজেলা পর্যায় থেকে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হলেও এইবার ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে। প্রথম আসরে ৮টি ইভেন্ট থাকলেও, এবার নতুন করে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় মোট ১০টি ইভেন্ট নিয়ে এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

          তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ উল্লেখ করে বলেন, আমরা সবাই কোনো না কোনোভাবে নতুন কুঁড়ি’র সাথে জড়িত। তিনি জানান, তৃণমূল ও জেলা পর্যায়ে এই টুর্নামেন্টের ব্যাপক প্রচারের জন্য তথ্য অধিদফতরকে (পিআইডি) পুরোদমে কাজে লাগানো হবে। পাশাপাশি বিটিভি নিউজে বিশেষ কভারেজ এবং খেলোয়াড়দের বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে ওটিটি প্ল্যাটফর্মগুলোকেও এই প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

          জাতীয় কমিটির এই প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71