1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায়  মন্ত্রী ও প্রতিমন্ত্রী আর্থিক সহায়তা প্রদান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায়  মন্ত্রী ও প্রতিমন্ত্রী আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

আলী আহসান রবি:-

 

 

বাংলাদেশের স্বনামধন্য ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশবরেণ্য এই শিল্পীর অসুস্থতার সংবাদ জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

 

আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তাঁকে সশরীরে দেখতে যান। এ সময় তাঁরা দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন, তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা প্রদান করেন।

 

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71