1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।

সম্প্রতি ইসলামাবাদে এ সাক্ষাতের তথ্য জানিয়ে সার্ক সচিবালয় বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিকূল বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সার্ককে পরিচালনায় মহাসচিবের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি সার্ক এবং এর সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শাহবাজ শরিফ বলেন, দক্ষিণ এশিয়ায় আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সংযোগ স্থাপনে আঞ্চলিক সহযোগিতা পাকিস্তানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

তিনি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বাংলাদেশে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। মহাসচিব সার্ক সচিবালয়কে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিভিন্ন আঞ্চলিক উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার ওপর আলোকপাত করেন।

তারা আঞ্চলিক সংহতির ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন এবং জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলার জন্য সার্ক ব্যবস্থাগুলোকে পুনরুজ্জীবিত করার অপরিহার্য প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন। তারা পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71