1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পদত্যাগ করলেন কোরআন তেলাওয়াতে নিষেধাজ্ঞা দেওয়া ঢাবির সেই নাস্তিক অধ্যাপক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পদত্যাগ করলেন কোরআন তেলাওয়াতে নিষেধাজ্ঞা দেওয়া ঢাবির সেই নাস্তিক অধ্যাপক

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

শিক্ষার্থীদের তোপের মুখে এবার পদত্যাগ করেছেন কল অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। পবিত্র রমজান মাসে কোরআন তিলাওয়াতকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনান শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) সাড়ে ১২টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্য না থাকায় তা উপাচার্য অফিসে পাঠানো হয়।

পদত্যাগপত্রে তিনি বলেন, আমি নিন্মস্বাক্ষরকারী অদ্য ১৯-০৮-২০২৪ তারিখ কল অনুষদের ডিন পদ থেকে অব্যহতি নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

এর আগে সকাল থেকে কলা অনুষদের ডিন অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করতে থাকেন শিক্ষার্থীরা। ডিন শিক্ষার্থীদের শান্ত থাকার নির্দেশ দিলেও পদত্যাগ না করা পর্যন্ত ঘেরাও করে রাখেন। এ সময় তারা ‘হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন। পরে বাধ্য হয়ে পদত্যাগপত্র পাঠান ডিন।

এক শিক্ষার্থী বলেন, পবিত্র রমজান মাসে বটতলায় পবিত্র কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করার জন্য বাছিস স্যার আমাদের প্রচন্ড হেনস্থা করেছেন। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন। তখন তাদের সুসময় ছিল বলে যা ইচ্ছা অত্যাচার করে গেছেন, ইসলাম বিদ্বেষ করে গেছেন। কিন্তু এখন সময় পাল্টেছে, তার ক্ষমতা চলে গেছে। তার প্রতি প্রতিটি শিক্ষার্থীর মনে ক্ষোভ জমা ছিল। আজ তার পদত্যাগের মাধ্যমে সেটা কিছু হলেও প্রশমিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71