1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কৃষিতে মন দিলেন জয়া আহসান | টাইমস নিউজ ৭১
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

কৃষিতে মন দিলেন জয়া আহসান

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তিনি মনযোগ দিচ্ছে প্রকৃতি ও বাগান করার দিকে। নিজের বাড়িতেই নিয়মিত সবজি, ফল ও বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সে ব্যতিক্রমী রূপই ধরা পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মেকআপহীন সাধারণ পোশাকে খালি পায়ে বাগানের কাজে ব্যস্ত জয়া। নিজ হাতে কোদাল চালিয়ে মাটি প্রস্তুত করছেন। একজন সহকারীকে নিয়ে গোবর সার মিশিয়ে জমি তৈরি করতেও দেখা যায় তাকে।

ভিডিওতে জয়া তার বাগানের বিভিন্ন গাছের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। তিনি জানান, তার বাগানে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছ রয়েছে।

পর্দার গ্ল্যামারাস অভিনেত্রীকে এমন স্বাভাবিক ও পরিশ্রমী রূপে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই তার প্রশংসা করেছেন। কেউ তাকে ‘মাটির মানুষ’ বলে অভিহিত করেছেন। আবার কেউ লিখেছেন, ‘মাটির সঙ্গে বন্ধুত্ব সত্যিই সুন্দর।’

একজন মন্তব্য করেছেন, ‘কোদাল দিয়ে কাজ করলে মনে হয় বয়স ধরে রাখা সম্ভব।’ আরেকজনের ভাষ্য, ‘সুন্দর ও স্লিম থাকার অন্যতম রহস্যই হলো নিয়মিত কাজ করা।’

কেউ কেউ আবার রসিকতাও করেছেন। একজন লিখেছেন, ‘আর আমাদের কিছু সখিনা আছে, তারা নিজেদের পরিবারের জন্য রান্না করতেও নানা অজুহাত খোঁজেন।’

বয়সকে হার মানানো সৌন্দর্য ও ফিটনেসের কারণে প্রায়ই আলোচনায় থাকেন জয়া আহসান। তবে তার ফিট থাকার রহস্য নিয়মিত জিম নয়, বরং কায়িক পরিশ্রম।

এর আগে ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন, নিয়মিত জিম করার অভ্যাস তার নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজন হলে কয়েক মাস পিলাটিজ বা শরীরচর্চা করেন। তবে দৈনন্দিন জীবনের কায়িক পরিশ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জয়ার ভাষায়, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে, প্রয়োজন হলে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও নিজেই করি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71