1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সুস্বাদু আলু মটর গ্রেভি | টাইমস নিউজ ৭১
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া মাঠ পর্যায়ে সারের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইতে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত : বিআরটিএ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা পরমাণু বিজ্ঞান-প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করার উদ্যোগ: প্রযুক্তিমন্ত্রী পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে: পরিবেশমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৮০৫

সুস্বাদু আলু মটর গ্রেভি

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নানরুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে আলু মটর গ্রেভি খাওয়া যায়। একই সঙ্গে এতে পেট ভরে এবং শরীরে পুষ্টিও জোগায়। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই গ্রেভি।

উপকরণ : সেদ্ধ আলু আধা কাপ, সেদ্ধ মটরশুটি এক কাপ, পেঁয়াজ কুচি দউ টেবিল চামচ, রসুন কুচি এক চা চামচ, আদা কুচি এক চা চামচ, জিরা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, টমেটো কুচি এক কাপ, মরিচের গুঁড়ো দেড় চা চামচ, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, হলুদের গুঁড়ো সামান্য, তেল দুই টেবিল চামচ, পানি পরিমাণমতো, ধনেপাতা কুচি এক চা চামচ ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে জিরা ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। এখন এতে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি ও কাঁচামরিচ বাটা দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে এতে সেদ্ধ আলু ও সেদ্ধ মটরশুটি দিয়ে নাড়তে থাকুন। এরপর এতে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও গরম মসলা গুঁড়ো দিয়ে নেড়ে পানি দিয়ে দিন। ঘন হয়ে এলে কয়েকটি আলু চামচ দিয়ে চটকে দিন। এতে গ্রেভিটা ঘন হবে। ১০ মিনিট পর এর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে আরো দুই মিনিট রান্না করুন। এবার চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু আলু মটর গ্রেভি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71