1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর মধুখালী চিনিকলে আখ রোপন মৌসুম ২০২৪-২০২৫ উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর মধুখালী চিনিকলে আখ রোপন মৌসুম ২০২৪-২০২৫ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

 

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২৪-২০২৫ আখ রোপন মৌসুমের শুভ উদ্ভোধন করা হয়েছে। রোববার চিনি কলের মিলস গেট-‘এ’

ও‘বি’,ফরিদপুর,রাজবাড়ি,বালিয়াকান্দি,মাগুরা,বোয়ালমারী মোট ৭ টি সাবজোনের প্রায় ৪০টি আখ ক্রয় কেন্দ্রের ৭৬ টি ইউনিটে একযোগে এস.টি.পি প্রকল্পের আওতায় বেড প্রদ্ধতিতে আখের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডমলস গেট ‘এ ও বি সাবজোনের মেগচামী কেন্দ্রের ১৮ নং ইউনিটের বাচ্চু মোল্যা, মেগচামী কেন্দ্রের ১৭ নং ইউনিটের মো. বিল্লাল হোসেন সেখ, মিলস গেট সাবজোনের মো. দাউদ হোসেনের জমিতে ১৪ নং ইউনিটে মো. শাহজাহান খানের জমিতে উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প

করপোরেশনের(বিএসএফআইসি)’র ভাঃ মহাব্যবস্থাপক মুন্সি মোঃ খলিল(সিএআইএস)। এ সময় চিনিকলের ব্যবস্থপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,সহ-সভাপতি মো. রেজাউল করিম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, হিসাব ও বৃহত্তর প্রশাসন বিভাগীয় সদস্য মতিয়ার রহমান মিঞা, কৃষি বিভাগীয় সদস্য আরিফুল ইসলাম,সিডিএ সংসদেও সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ চিনিকলের কৃষি বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সাবজোনের সকল ইউনিটে এস.টি.পি প্রকল্পের আওতায় আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, ২০২৪-২০২৫ আখ রোপন মৌসুমে ফরিদপুর সুগার মিলে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং ইনশাল্লাহ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71