1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যাথায় আমরা ব্যথিত-উপদেষ্টা শারমীন এস মুরশিদ  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যাথায় আমরা ব্যথিত-উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমাজ কল্যাণ এবং  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ  জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবে যে শিশুরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং অভিভাবকদের সান্তনা দিয়ে বলেন, ১৫ বছরের জঞ্জাল, সকল অন্যায়, মিথ্যাচার দেখে আসছিল, এ অন্যায়ের বিরুদ্ধে বাচ্চারা সেদিন রাস্তায় নেমে আন্দোলন করে বুকের রক্ত দিয়ে এদেশের মানুষেরকে শিখিয়ে দিয়েছে । দেশকে নতুন করে মুক্ত করেছে। 


তিনি বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যাথায় আমরা ব্যথিত । তাদের বিচার আমরাও চাই । 

তিনি আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব নাজমা মোবারেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিজ এমা ব্রিগাহাম, দুজন শিশু বক্তা ফাহিম রহমান ও নাজিয়া আলম মমতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান ।


প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন,আমরা যদি সত্যিই শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গড়ে তুলতে চাই, তবে এটি শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব । মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে । তিনি বলেন  আমরা আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছি । বিশ্ব শিশু অধিকার দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এমন একটি সমাজ গড়ে তুলবে, যেখানে প্রতিটি শিশু সুরক্ষিত, সম্পূর্ণভাবে বিকশিত হতে পারবো  

তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ১০৫ জন শিশুর পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকার প্রাইজবন্ড  ও সম্মাননা সনদ প্রদান করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71