1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এ সময় তিনি বলেন, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদ দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন। এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি অনেক খুশি হতেন বলেও মন্তব্য করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71