1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধান উপদেষ্টা অনুমোদন দিলেন এক হচ্ছে স্বরাষ্ট্রের দুই বিভাগ, | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অনুমোদন দিলেন এক হচ্ছে স্বরাষ্ট্রের দুই বিভাগ,

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একত্রীকরণে বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন।

চিঠিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রীকরণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71