1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হযরত শাহজালাল বিমানবন্দরের যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন আজ সন্ধ্যায় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

হযরত শাহজালাল বিমানবন্দরের যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন আজ সন্ধ্যায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে আসার পর ১৪ নভেম্বর সন্ধ্যায় (আজ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর যাত্রী লাউঞ্জের অনুষ্ঠানটির উদ্বোধন করতে যাচ্ছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করেছে। নতুন লাউঞ্জটিতে যে সমস্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে তা হলো নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার রুম নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া। সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের উদ্যেশ্যে আমাদের এ উদ্যোগ নিবেদিত।

নব উদ্যোগে আমাদের প্রিয় যাত্রীদের সেবা করতে পেরে আমরা গর্বিত।

সম্মানিত যাত্রীগণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71