1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত উপদেষ্টা হাসান আরিফের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত উপদেষ্টা হাসান আরিফের

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জুলাই-আগস্ট বিপ্লবের সর্বশেষ আত্মাহুতি দানকারী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

উপদেষ্টা আজ সকালে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে আবদুল্লার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং শহীদের আত্মার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পরে কবর প্রাঙ্গণে এক আলোচনা সভায় এ এফ হাসান আরিফ বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবদুল্লাহ আলোকবর্তিকা হয়ে থাকবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক সমাজের পিপাসায় আবদুল্লাহর আত্মত্যাগ সোনার হরফে লেখা থাকবে। শত শহীদের স্বপ্নপূরণের মধ্যদিয়েই এক আবদুল্লাহ লক্ষ আবদুল্লাহ হয়ে সবার মাঝে ফিরে আসবে।

যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তৃতা করেন।

এর আগে সোমবার সকালে উপদেষ্টা ঢাকা থেকে বিমানযোগে যশোর আসেন শহীদ আবদুল্লাহর পরিবার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে।

প্রসঙ্গত, আগস্ট বিপ্লবে গুরুতর আহত আবদুল্লাহ ১৪ নভেম্বর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71