1. admin@timesnews71.com : অ্যাডমিন :
উপদেষ্টার বক্তব্যকে ‘রাজনীতি বিরোধী’ বললেন মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উপদেষ্টার বক্তব্যকে ‘রাজনীতি বিরোধী’ বললেন মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের দেওয়া এক বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডন থেকে দেশে ফিরে আজ বৃহস্পতিবার বেলা ১টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী। রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে।’

গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন।’

মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান কী বার্তা দিয়েছেন এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তারেক রহমান।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71