1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে -খাদ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে -খাদ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে তিনি চলতি আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজশাহী বিভাগের সকল জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্ট আরসি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া, তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শও দেন।

উপদেষ্টা আজ ‍সিরাজগঞ্জে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজশাহী বিভাগের সকল জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্ট আরসি ফুড ও ডিসি ফুডদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা অবৈধ খাদ্য মজুদ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলাপ্রশাসক এবং খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া, তিনি সংশ্লিষ্ট মিল মালিকদের সাথে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় জানানো হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কৃষকদের প্রাইস সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তিন টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা ও চালের সংগ্রহ মূল্য তিন টাকা বৃদ্ধি করে সিদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপচাল ৪৬ টাকা নির্ধারণ করেছে। ধান ও সিদ্ধ চাল আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি এবং আতপ চাল ১৫ মার্চ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান এখন পর্যন্ত চলতি আমন মৌসুমে ধান-চালের সংগ্রহ সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণ করা সম্ভব হবে।

এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারসহ রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, আরসি ফুড, ডিসি ফুড এবং খুলনা বিভাগের আরসি ফুড ও কুষ্টিয়া জেলার ডিসি ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71