1. admin@timesnews71.com : অ্যাডমিন :
খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এরপর যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির চেয়ারপারসনের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ৮টার আগে স্থায়ী কমিটির সদস্যরা একে-একে প্রবেশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71