1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মোবাইলে ১০০ টাকা রিচার্জে মিলবে ৭২ টাকা,কারন ২০২৪-২৫ বাজেট | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মোবাইলে ১০০ টাকা রিচার্জে মিলবে ৭২ টাকা,কারন ২০২৪-২৫ বাজেট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১

প্রতি ১০০ টাকার টকটাইম পেতে হলে ১৩৩ টাকা ২৫ পয়সার জায়গায় এখন ১৩৯ টাকা রিচার্জ করতে হবে। ১০০ টাকা রিচার্জ করলে সরকার ২৮ টাকা শুল্ক-কর পাবে। ফলে সাধারণ গ্রাহক ৭২ টাকা ব্যবহার করতে পারবেন।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে কথা বলার ওপর প্রথমবার ৩ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা হয়। অতীতে কয়েক দফায় বাড়িয়ে শুল্ক ১৫ শতাংশ করা হয়েছিল। যা এখন ২০ শতাংশ প্রস্তাব করা হলো।

ইন্টারনেট সেবা ও মোবাইল ফোনের কলরেট সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন টকটাইম ও ইন্টারনেট সেবায় ১৫ শতাংশ ভ্যাট চালু আছে। বাজেটে যা আরও ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফোনে রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব কথা জানিয়েছেন।

সম্পূরক শুল্কহার বাড়ানোয় বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, গত এপ্রিল পর্যন্ত মুঠোফোনের গ্রাহকসংখ্যা ছিল ১৯ কোটি ৩৭ লাখ। তবে এক ব্যক্তির একাধিক মুঠোফোনের হিসাবও এখানে অন্তর্ভুক্ত। সারাদেশে এখন ১২ কোটি ৫১ রাখ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71