
মেহেদী হোসেন পলাশ
ফরিদপুরের মধুখালিতে,বুহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মধুখালি উপজেলা ও পৌর বি,এনপির উদ্যোগে
১৯ জানুয়ারি রবিবার বিকাল ৩ ঘটিকার সময় মেছরদিয়া মোড় দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বি,এনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, বক্তব্য রাখেন, উপজেলা বি,এনপির সাধারণ সম্পাদক, আবুল কাসেম আবুল, পৌর বি,এনপির সভাপতি শাহাবুদ্দীন আহমদ সতেজ,উপজেলা বি,এনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলি মোল্লা, উপজেলা বি,এনপির যুগ্ন সম্পাদক, বাবলু কুমার রায়,জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আলিম মানিক,উপজেলা বি,এনপির সহ সভাপতি গোলাম মোস্তফা বাকি, উপজেলা যুবদলের সভাপতি এস,এম মুক্তার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ইনামুল,যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বি,এনপির অন্যতম নেতা কামরুজ্জামান মিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুন্নবী মিয়া, উপজেলা ছাত্র দলের সি: যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সেতু, পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক গোলাম সরাফত শরত,বীর শ্রেষ্ঠ আব্দুর রব ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক কাজল আহম্মেদ, সহ অন্যান্যরা,
অনুষ্ঠানটির পরিচালনা করেন পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম। অনুষ্ঠানের শেষ অংশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।