1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য --- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য — প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য কারণ একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের ভিত্তি তৈরির মূল ধাপ প্রাথমিক বিদ্যালয়। তাই শিশুদের শিক্ষার ভিত তৈরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক অধিদপ্তরের সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের ‘কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এপ্লিকেশন সফটওয়্যারের সেবাসমূহ সোনালী ব্যাংক পিএলসি’র নিজস্ব সফটওয়্যার ‘সোনালী গেটওয়ে’ এর মাধ্যমে আদায়ের নিমিত্তে চুক্তিপত্র স্বাক্ষর ও সফটওয়্যার লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম এবং সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা স¦াক্ষরিত চুক্তির বিষয়ে বলেন, কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট ও সোনালী ব্যাংক পিএলসি’র এই চুক্তি স¦াক্ষরের মাধ্যমে আমরা একটি আইটি বেইজড সিস্টেমে প্রবেশ করলাম। এর মধ্য দিয়ে কল্যাণ ট্রাস্টের শিক্ষকদের তহবিলের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তাদের বার্ষিক তহবিল প্রদান সহজ হবে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণার্থে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৩ সালে শিশু কল্যাণ ট্রাস্ট আইন প্রণীত হয়। ট্রাস্টের ছয়টি স্থায়ী আমানতে প্রায় ৩৮ কোটি টাকা রয়েছে। স্থায়ী আমানতের লভ্যাংশ থেকে প্রাপ্ত অর্থ অফিস পরিচালনা এবং শিক্ষকদের আর্থিক সহায়তার কাজে ব্যয় হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71