1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নির্বাচন ঠেকাতে আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল দলীয় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নির্বাচন ঠেকাতে আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল দলীয় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

টাইনস নিউজ৭১ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য দলের উপদেষ্টা পরিষদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনটাই যেন না হয়, সে জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল। নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। সে জন্য বিরোধী দল নির্বাচনে আসেনি। তারা জানত নির্বাচন তো হবেই না। শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের আনুষ্ঠানিক ধন্যবাদ জানান শেখ হাসিনা। ৭ জানুয়ারির নির্বাচনে বিজয় ও টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথমবারের মতো দলের থিঙ্কট্যাঙ্ক হিসেবে পরিচিত উপদেষ্টা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী।

জানুয়ারির সংসদ নির্বাচনে উপদেষ্টা পরিষদ সদস্যদের নিয়ে একটি টিম গঠন করে দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি। ওই টিমের সদস্যসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা আমরা অর্জন করতে পেরেছি। এই আস্থার জায়গাটা এখনও রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি।
বৈঠকে উপদেষ্টা পরিষদের নেতারা টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান। একই সঙ্গে প্রস্তাবিত নতুন বাজেটকে স্বাগত জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাজেটের সফল বাস্তবায়ন সম্ভব বলেও আশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71