1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরের মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুরের মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মধুখালী প্রতিনিধি:

২০ এপ্রিল রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড় বাজারে ১ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের সভাপতি এস. এম. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম ফকিরের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেনি-পেশার বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নূর নবী মিয়া, শিক্ষক মো. লিটন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত সরতসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মেছড়দিয়া মোড়টি গুরুত্বপূর্ণ হলেও এখানে কোনো স্পিড ব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এর দ্রুত প্রতিকার না করা হলে আরও প্রানহানি ঘটবে বলে আশঙ্কা করেন তারা।

তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্পিড ব্রেকার স্থাপন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে খুলনা থেকে ঢাকা গামি একটি গোল্ডেন লাইন পরিবহন মেছড়দিয়া মোড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71