1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আঃ রউফ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আঃ রউফ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মুন্নু মৃধা:

রবিবার (২০ এপ্রিল) ফরিদপুরের মধুখালী উপজেলার কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ গ্রন্থগার ও স্মৃতি জাদুঘরে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসটির সূচনা করেন। আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় আব্দুর রউফ গ্রন্থগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কামারখালী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরি ইরানের সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর ৫৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকরি কমিশনার (ভ’মি) মো. এরফানুর রহমান ও থানা অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান। এছাড়া মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল স্বাধীনতা যুদ্ধে যুদ্ধচলাকালে পাকহানাদারদের সংগে সম্মুখ সমরে বর্তমান রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাটে চিংড়ি খাল নামক স্থানে শহীদ হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71